আবারও সালমানের কাছে উকিল নোটিশ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

আবারও সালমানের কাছে উকিল নোটিশ

Manual2 Ad Code

download-1

বিনোদন ডেস্ক :: আবারও সালমান খানের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। হরিণ শিকার মামলায় হাইকোর্টে বেকসুর খালাস পেয়েছিলেন ‘বলিউডের ভাইজান’। ১৯৯৮ সালের এই মামালায় রাজস্থান হাইকোর্ট সালমানকে রেহাই দিলেও এখনই নিস্তার পাচ্ছেন না ‘সুলতান’।

Manual7 Ad Code

রাজস্থান সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, তারই ভিত্তিতে সালমানের কাছে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

Manual8 Ad Code

১৯ অক্টোবর হরিণ শিকার মামলায় রাজস্থান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজস্থান সরকার। শুক্রবার সকালে সালমানের বাড়িতে নোটিশ পাঠায় ভারতের সর্বোচ্চ আদালত।

Manual8 Ad Code

সরকার পক্ষের উকিল রাজেন্দ্র রাঠোর জানিয়েছেন, ‘সরকার হরিণ শিকার মামলার গোটা বিষয়টি নিয়ে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভেবেচিন্তেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code