বিনোদন ডেস্ক :: বিষয়টা ঠিক কী? সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ নামের একটি জনপ্রিয় চ্যাট শো-তে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে এক ভিডিও ক্লিপ দেখে তো লজ্জায় লাল হয়ে গেলেন গিগি চপস। যেভাবে অক্ষয় কুমার তার ওপর ঝাঁপিয়ে পড়লেন, আর তিনিও সমান তালে সিডিউস করলেন তাতে লজ্জা না পেয়ে উপায় কী?
সেই চ্যাট শো তে প্রিয়াঙ্কা অভিনীত বলিউডি ছবি ‘আন্দাজ’-এর কিছু ক্লিপিংস দেখানো হয়। ওই ছবিতে প্রিয়াঙ্কার কো-স্টার ছিলেন অক্ষয় কুমার। তাদের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের অংশই ওই শো-তে দেখানো হয়।
শোয়ের হোস্ট অ্যান্ডি কোহেন মজা করে মন্তব্য করেন, ‘মেয়েটিকে অনেকটা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখতে লাগছে!’ এই কথা শুনে আরো লজ্জায় পড়ে যান নায়িকা। লাখ লাখ দর্শকের সামনে লজ্জায় মুখ ঢেকে বসে পড়েন তিনি।
তবে এই ঘটনা বলিউডের অনেকেই বাঁকা চোখে দেখছেন। তাদের প্রশ্ন, প্রিয়াঙ্কা অতীতে যেসব বলিউডি ছবিতে অভিনয় করেছেন সেগুলোর জন্য কি আজ অনুশোচনা হয়? না হলে কেনই বা নিজের অভিনয় দেখে লজ্জা পাবেন? যদিও প্রিয়াঙ্কার পক্ষ থেকে এর কোনো উত্তর পাওয়া যায়নি।
ভিডিওটি পাঠকদের জন্য দেওয়া হলো-
