জামালগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রি ধর্ষণের শিকার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

জামালগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রি ধর্ষণের শিকার

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রি ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার বেহেলী ইউনিয়নের হরিণাকান্দি গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, হরিণাকান্দি গ্রামের হাসিমের ছেলে এক সন্তানের জনক ওয়াসিম (২২) শিশুটিকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পতিত ঘরে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক ওয়াসিম পালিয়ে যায়।

Manual2 Ad Code

স্থানীয়রা জানায়, ঘটনার পর রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ওই শিশুকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য উপজেলা সদরে যেতে চাইলেও গ্রাম্য মাতব্বররা বিষয়টি সালিশে নিষ্পক্তির কথা বলে তাদের বাধার সৃষ্টি করে। পরে সকালে শিশুটিকে নিয়ে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

Manual5 Ad Code

জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সোমবার দুপুর পর্যন্ত  এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code