images-1বিনোদন ডেস্ক :: এবার বাংলায় কথা বলে লাখ মানুষের হৃদয় জয় করেন বলিউডের সুপারস্টার শাহরুখ। ভারতের জনপ্রিয় টি-২০ ক্রিকেট আসর আইপিএল’র কলকাতার নাইট রাইডার্স মালিক হয়েও সুনাম কুড়িয়েছেন তিনি। এবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৬ যোগ দেন বলিউড বাদশা।

Manual5 Ad Code

উৎসবে সেখানকার স্থানীয় ভাষা বাংলায় আয়োজনটিতে আরো যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, সঞ্জয় দত্ত ও পরিণীতি চোপড়া’সহ বলিউডের অনেকে তারকা। আমি জয়া অ্যান্টিকে কথা দিয়েছিলাম যে বাংলায় কথা বলবো। সুতরাং আমি অল্পকিছু হলেও বাংলায় বলতে চাই। সঙ্গে সঙ্গে দর্শকরা করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে উৎসাহ দিতে থাকেন।

Manual6 Ad Code

সবশেষ বাংলায় শাহরুখ বলেন, আমি আগেও বলেছি, কলকাতা আমার প্রাণের শহর, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমার প্রাণের উৎসব।

Manual6 Ad Code

এর আগেও শাহরুখ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অতিথি হয়েছেন। সেসময় হিন্দিতে বক্তব্য রাখেন তিনি। পরবর্তীতে অনুষ্ঠানে আসলে অবশ্যই বাংলায় কিছু বলবেন জানান শাহরুখ।