সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
বিনোদন ডেস্ক :: অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে নায়িকা হয়েছেন জিনাত আমান। আজও ‘গ্রেট গ্যাম্বলার’ ছবিতে অমিতাভ-জিনাতের কেমিস্ট্রি সবাইকে নস্টালজিক করে তোলে। জিোত আমান অমিতাভের থেকে বয়সে ছোট হলেও বর্তমানে জিনাতের বয়সও ৬০ পেরিয়েছে।
কিন্তু ক্যারিয়ারের মধ্যগগণে থাকা জিনাত আমানের সঙ্গে ‘শুতে’ চেয়েছিলেন অভিষেক বচ্চন। অভিষেকেরও বয়স তখন অল্প। অমিতাভ-জয়ার ছেলে বলেই অভিষেকের আলাদা জায়গা ছিল জিনাত আমানের মনে। কিন্তু তার ফায়দা এভাবে তুলতে চেয়েছিলেন অভিষেক!

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিষেক বচ্চন নিজেই এই ঘটনা খোলসা করেন। শৈশবে বাবার সঙ্গে হিমাচলে গিয়েছিলেন অভিষেক। সেখানে অমিতাভের ছবির শুটিং চলছিল। ছবির নায়িকা ছিলেন জিনাত আমান। একদিন রাতে হোটেলে ডিনার সেরে রুমে ফিরছিলেন ছোট্ট অভিষেক এবং জিনাত।

কৌতূহলবশত অভিষেক জানতে চান, জিনাত কোন রুমে কার সঙ্গে শোবেন? জিনাত নাকি জানিয়েছিলেন, তিনি একাই শোন। একথা শুনে নাকি অভিষেক তার সঙ্গে শোয়ার জন্য জেদ শুরু করেন। জিনাত বলেন ‘আর একটু বড় হও, তারপর আমার সঙ্গে শুয়ো’। আজও এই ঘটনার কথা মনে পড়লে নাকি অভিষেক লজ্জায় লাল হয়ে যান। সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি