সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী নয়। তাই বিএনপিকে সভা-সমাবেশ-মিছিল করতে দিচ্ছেনা। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টন ময়দানে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
সোমবার বিকেলে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি নাসিম হোসেইন। জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ অন্যান্য নেতা। বিএনপি নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার বাকশালী কায়দার দেশ চালাচ্ছে। লাগাতার দমন-পীড়ন চালাচ্ছে বিরোধী দলগুলোর উপর। একটি দেশে এমন অবস্থা চলতে দেয়া যায়না। তারা সিলেট থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে কেন্দ্রীয় নেতৃত্বে কাছে দাবি জানান। মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
Design and developed by ওয়েব হোম বিডি