এবার আইটেম গান দিয়ে আলোচনায় আসবেন হ্যাপি

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

এবার আইটেম গান দিয়ে আলোচনায় আসবেন হ্যাপি

Manual8 Ad Code

najnin__1479274722

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: ‘নাজনীন আক্তার হ্যাপি’ নামটির সাথে জড়িয়ে আছে শত বিতর্ক আর সমালোচনা। বাংলা সিনেমা শিল্পে অপরিচিত এই মুখ খুব সহজেই কোটি মানুষের সাথে নিজেকে পরিচিত করে তুলেন জনপ্রিয় ক্রিকেটার রুবেল হোসেনের সাথে বিতর্কের মাধ্যমে। এমনকি তারে ফেসবুক ফলোয়ারও হু হু করে বেড়ে যায়।

Manual8 Ad Code

এর পর ধীরে ধীরে থিতু হতে থাকে হ্যাপিকে নিয়ে আলোচনা। নিজের সেই আলোচিত অবস্থাণ খোয়াতে থাকেন, এমনকি হারাতে থাকেন চলচ্চিত্রের কাজ।

Manual1 Ad Code

এরপরই ধার্মিক মনোভাব নিয়ে ফেসবুকে ধর্ম প্রচারণার মাধ্যমে আবার প্রচারণায় আসেন এই নায়িকা।এখন ধর্মকর্মে মনোযোগী হলেও আবার মিডিয়া রাঙাতে আসছেন এই সাবেক নায়িকা।

তবে নতুন কিছু নয়। মিডিয়া থেকে যাওয়ার আগে শাকিব খানের বিপরীতে একটি ছবিতে আইটেম কন্যা হয়ে অংশ নিয়েছিলেন হ্যাপি। তাই চলচ্চিত্র পর্দা থেকে হারিয়ে গেলেও হ্যাপির সেই আইটেম গান এবার দেখতে পারবেন দর্শকেরা।

গত ১৪ নভেম্বর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে শফিক হাসান পরিচালিত ছবি ‘ধুমকেতু’। আর এই ছবিতেই দেখা যাবে হ্যাপির আলোচিত সেই আইটেম গান।

Manual4 Ad Code

ছবিটির নির্মাতা জানান, আগামী ৯ ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ওদিন বিপিএলের ফাইনাল খেলা থাকায় দিন পাল্টে ১৬ ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code