সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
বিনোদন ডেস্ক :: একটি প্রশ্ন এবারো ঘুরপাক সালমান খানের ভক্ত ও সংবাদমাধ্যমের সামনে। আবারো সম্পর্ক ভাঙল সালমান খানের। এবারো কি তিনি ব্যাচেলর হয়েই বছর শেষ করবেন? লুলিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সালমানকে বিয়ে করছেন না৷ শুধু তাই নয়, বিদেশি এই সুন্দরীর দাবি তার সঙ্গে সালমানের সম্পর্ক ভাঙ্গেনি৷
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে লুলিয়া বলেছেন, তাতে সোজাসুজি না হলেও প্রত্যক্ষভাবে তিনি সালমানের পরিবারকে তার ও সালমানের বিয়ের পথে কাঁটা বলে জানিয়েছেন। সেই সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিক তার ব্যক্তিগত জীবনের টালমাটালের জন্য দায়ী করেছেন রোমানিয়ান এই সুন্দরী।
তিনি বলেছেন, ভারতে নাকি মানুষের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা কম। সেই সঙ্গে পোশাক নিয়েও অনেক রকম রাখঢাক রয়েছে। আর পরিবারের সদস্যরা সবাবই একইসঙ্গে থাকে। এই বিষয়গুলো নিয়েই মূলত সমস্যা হয়েছে লুলিয়ার। কিন্তু লুলিয়া এও স্বীকার করে নিয়েছেন, ভারতে যে ধরনের পোশাক তিনি পরেছিলেন, তেমন পোশাক বোধ হয় না পরলেই তিনি ভালো করতেন।
তিনি আবার কবে ভারতে ফিরবেন সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি লুলিয়া। আর তার বিস্ফোরক মন্তব্যের জন্য বলিউডের একাংশ মনে করছে তার এবং সালমানের এই প্রেম বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি