শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

Manual2 Ad Code

downloadসুরমা মেইল নিউজ :: সুনামগঞ্জের শাল্লা ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মধ্যবর্তী মির্জাকান্দা জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

Manual3 Ad Code

বুধবার দুপুর ১২টার দিকে শাল্লার মির্জাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শাল্লা উপজেলার মির্জাকান্দা ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি এলাকার বাসিন্দারা  জলমহালটি দখল করতে চান। দুপুরে একপক্ষ সেখানে মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে আহত হন আটজন।

Manual4 Ad Code

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জলমহালটি দুই জেলার সীমানায় পড়ায় উভয়পক্ষ এর দখল নিতে চায়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code