বিশ্বের সেরা সুদর্শন : তৃতীয় হৃতিক, সাতে সালমান

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

বিশ্বের সেরা সুদর্শন : তৃতীয় হৃতিক, সাতে সালমান

Manual6 Ad Code

1442032945বিনোদন ডেস্ক :: একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে পৃথিবীর সেরা সুদর্শন যুবকদের তালিকায় উঠে এল হৃত্বিকের নাম | তাঁর চেহারা, তাঁর চোখ, তাঁর ব্যক্তিত্ব সবমিলিয়ে তিনি যেন এক আদর্শ পুরুষ| একটি ওয়েবসাইটের তরফ থেকে বিশ্বের সুদর্শন পুরুষদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে| সেই তালিকায় তৃতীয় স্থানের রয়েছেন হৃতিক| তবে একা হৃতিক নন| ভারতের আরও এক অভিনেতা স্থান পেয়েছেন এই লিস্টে| তিনি সলমন খান| তিনি আছেন সাত নম্বরে| তালিকার প্রথম নামটি টম ক্রুজ| দ্বিতীয় স্থানে আছেন রবার্ট প্যাটিনসন| এছাড়াও তালিকায় আছেন হিউগ জ্যাকম্যান, জনি ডেপ ও ব্র‌্যাড পিট|

Manual5 Ad Code

এই সুদর্শন পুরুষদের শুধু লুক দেখে বিচার করা হয়নি| বিচারের তালিকায় ছিল তাঁদের অল্টারনেটিভ পার্সোনালিটি ও গ্রহণযোগ্যতা| ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে হৃতিকের পার্সোনালিটি ও সুন্দর মুখের জন্য তিনি তালিকায় স্থান পেয়েছেন| ২০০০ সালে কহো না পেয়ার হ্যায় দিয়ে ক্যারিয়ার শুরু করেন হৃতিক রোশন| প্রথম ছবি থেকেই সুন্দর চেহারার জন্য দর্শকের মনে জায়গা করে নেন হৃতিক| শুধু সুন্দর মুখের জন্যই নয়| বডির জন্যও তাঁর ফ্যানেদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে| শেষ হৃতিক রোশনকে দেখা গেছে মহেঞ্জোদারো ছবিতে| পরের বছর জানুয়ারিতে রিলিজ করতে চলেছে তাঁর ছবি কাবিল| ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতমকে|

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code