আমি এখনও সুন্দরী

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

আমি এখনও সুন্দরী

Manual4 Ad Code

image_170431_0বিনোদন ডেস্ক :: তার মনের জোর হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। স্তন ক্যানসারের লড়াই করেছেন মৃত্যুর চোখে চোখ রেখে। অস্ত্রোপচারে বাদ গিয়েছে দু’টি স্তনই। তবু মনের জোর হারাননি। সেই অবস্থাতেই ‘টপলেস’ মডেলিং করেছেন সাউথ ওয়েলসের যুবতী জে ইস্টউড।

Manual7 Ad Code

সোশ্যাল মিডিয়ায় জে-র ছবি ভাইরাল হয়ে গেছে। সকলেই কুর্নিশ জানাচ্ছেন জে-র লড়াইকে। জে অবশ্য নির্বিকার। তিনি বলছেন, ‘নারীর আসল সৌন্দর্য তার হৃদয়ে। অঙ্গহানি কারও সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন না।’

একইসঙ্গে তার উপলব্ধি, ‘অস্ত্রোপচারের পর নিজেকে দেখে পুরুষ মনে হয়েছিল। মাথায় একটাও চুল নেই। স্তন বাদ দেওয়ায় পুরুষদের মতো শারীরিক গঠন হয়ে গেছে।

Manual6 Ad Code

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’ তবে এই ধাক্কাটাই যে তাঁকে মডেলিং করার সাহস জুগিয়েছে, সেটা মেনে নিচ্ছেন জে। বলছেন, ‘আমার মনে হয়েছিল, এরকমটা হয় তো আরও অনেক রোগিণীর মনে হয়। তারা মানসিকভাবে ভেঙে পড়েন। আমি যদি কিছু ব্যতিক্রমী করতে পারি, তাহলে আমাকে দেখে ওঁরাও অনুপ্রেরণা পাবেন।

Manual2 Ad Code

খোলামেলা ভাবে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলাম।’ জে-র এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। সাহসী জে-কে এখন অনুপ্রেরণার নতুন মুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code