r-dgdfg-tretyrtyrবিনোদন ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শিরোনামের সিনেমায় ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। রুবেল আনুশ পরিচালিত এ সিনেমার নাম পাল্টে রাখা হয়েছে ‘প্রেম কাহন’।

Manual8 Ad Code

বৃহস্পতিবার এ সিনেমার ‘জোছনারা ঘরে আসে’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। রোমান্টিক ঘরানার এই গানে সিমলার প্রেম দিশেহারা দেখা যায় কিশোর মামুনকে।

Manual7 Ad Code

গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি রচনার পাশাপাশি সুরও করেছেন নির্মাতা রুবেল আনুশ। সংগীতায়োজন করেছেন আবিদ রনি।

প্রকাশিত গানে দেখা যায়, কিশোর মামুন পরিণত নারী সিমলাকে নিয়ে নানা স্বপ্ন বুনছে। অসম প্রেম তার কিশোর মনের রঙিন কল্পনায় ধরা দিয়েছে।

Manual4 Ad Code

অসম প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এছাড়াও আরো অভিনয় করেছেন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ। সম্প্রতি এ সিনেমার আইটেম গানে যোগ দিয়েছেন বিপাশা কবির।

Manual4 Ad Code

‘জোছনারা ঘরে আসে’ শিরোনামের গানের ভিডিও: