ভেঙে গেল কণ্ঠশিল্পী সালমার সংসার!

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

ভেঙে গেল কণ্ঠশিল্পী সালমার সংসার!

Manual5 Ad Code

images

বিনোদন ডেস্ক :: ভেঙে গেল ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমার সংসার। দাম্পত্য কলহের জের ধরেই স্বামী দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তার সংসার ভেঙেছে বলে জানা গেছে।

ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন সালমা নিজেই।

জানা গেছে, গত ২০ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে। তবে গত পাঁচদিন বিষয়টি একরকম চাপা ছিল।

Manual2 Ad Code

এ সময় সালমাকে মোহরানার ২০ লাখ এবং আনুষাঙ্গিক সব টাকা পরিশোধ করেছেন তার স্বামী শিবলী সাদিক, এমনও খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২০১১ সালের ২৬ জানুয়ারি দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপূরীর স্বত্বাধিকারী শিবলী সাদিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী সালমা। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি সাদিক-সালমার ঘরে প্রথম সন্তান জন্ম নেয়।

Manual8 Ad Code

বিষয়টি নিয়ে সালমা বলেন, ‘ঘটনা সত্য। ডিভোর্স হয়ে গেছে’।

কবে ডিভোর্সের ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “কপাল খারাপ, বিশেষ দিনেই (২০ নভেম্বর) আমার জীবনে এমন একটি ঘটনা ঘটল।”

Manual4 Ad Code

কেন ডিভোর্স করলেন এমন প্রশ্নে আবেগতাড়িত হয়ে সালমা বলেন, “এ বিষয়ে আমি আসলে স্পিসলেস। শুধু বলবো যে, মরতে মরতে বেচে গেছি। এর বেশি এই মুতূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।”

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code