দিনে দু’প্যাকেট লাগে অ্যাঞ্জেলিনার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

দিনে দু’প্যাকেট লাগে অ্যাঞ্জেলিনার

Manual5 Ad Code

angelina-jolie_16363_7285বিনোদন ডেস্ক :: একদিকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই। অন্যদিকে দিনে দু’প্যাকেট সিগারেট। এখন এটাই অ্যাঞ্জেলিনা জোলির নিত্য অভ্যাস। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের মামলা এবং সন্তানদের নিয়ে কাস্টডির যুদ্ধে ক্লান্ত জোলির আশ্রয় এখন সিগারেটের ধোঁয়া!

Manual6 Ad Code

নায়িকার ঘনিষ্ঠরা জানাচ্ছেন, হঠাৎ করে জোলি অত্যধিক ধূমপান করতে শুরু করেছেন। বন্ধুরা বলছেন, ডিভোর্সের ধাক্কা সামলাতেই তার এমন আচরণ! ক্যানসার ঠেকাতে এর আগে বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছে জোলিকে। তার পরেও অতিরিক্ত ধূমপান তার বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা ঘনিষ্ঠদের। এমনকী, লাঞ্চ আর ডিনারও সময়মতো করেন না জোলি। থ্যাঙ্কসগিভিংয়ে সন্তানদের জন্য ব্র্যাডের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল প্রথমটায়। যা পরে বাতিল করে দেন জোলি নিজেই। সব মিলিয়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code