গোলমাল-এ বদল

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

গোলমাল-এ বদল

Manual3 Ad Code

parineeti_sharaddhabg20161127035257বিনোদন ডেস্ক :: পরিণীতি চোপড়া গোলমাল ফোর-এ অভিনয় করবেন। সেটা তার ক্যারিয়ারের পক্ষে যেমন সুখকর, বলিউড ইন্ডাস্ট্রির কত স্ট্যান্ডার্ড স্টিরিওটাইপের পক্ষে তেমনই ক্ষতিকর।

Manual8 Ad Code

দিনকয়েক আগেই ‘গোলমাল ফোর’ ফের শিরোনামে এসেছিল, করিনা কাপুরের বদলে পরিণীতি চোপড়াকে ফিল্ম ফ্র্যাঞ্চাইজিতে নেওয়া হয়েছে বলে। ছবির পরিচালক-অভিনেতা জুটি অজয় দেবগণ এবং রোহিত শেট্টি- দুইজনেই ঘোষণা করেছিলেন পরিণীতির কাস্টে যোগ দেওয়ার কথাটা।

কিন্তু এই গল্পের নেপথ্যে রয়েছে আরেকটা গল্পও। নির্মাতারা প্রথমে ‘গোলমাল ফোর’এ নেওয়ার কথা ভেবেছিলেন শ্রদ্ধা কাপুরকে। ‘গোলমাল’এর মতো হিট এবং লাভজনক ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে আপত্তি করবেন, এমন অভিনেত্রী কমই আছেন ইন্ডাস্ট্রিতে। স্ক্রিপ্ট শুনে শ্রদ্ধাও সম্মতি জানিয়েছিলেন।

Manual4 Ad Code

কিন্তু গোলমাল বাধে, শ্রদ্ধা পারিশ্রমিক হিসেবে দেড় কোটি টাকা দাবি করায়। অজয়-রোহিত এবং ছবির প্রযোজক ধিলীন মেটা- তিনজনেই ছবির নায়িকাকে এক কোটির বেশি পারিশ্রমিক দিতে রাজি হননি। শ্রদ্ধা তাদের কাছে ভাবার জন্য একদিন সময়ও চেয়ে নেন। কিন্তু তার মধ্যেই পরিণীতিকে নিয়ে কাস্ট ফাইনাল করে ফেলেন অজয়-রোহিত। শ্রদ্ধার জন্য নো সেকেন্ড চান্স।

বিষয় হলো, ‘গোলমাল’ অজয়-রোহিত জুটির দুর্দান্ত হিট ভেঞ্চার। আগের তিনটে ছবিই বাজেটের তুলনায় বক্স অফিসে কয়েকগুণ বেশি ব্যবসা করেছে। শেষ দুই কিস্তির ছবির বক্স অফিস কালেকশন এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সুতরাং বাজেটে যা খরচ হয় নির্মাতাদের, তার তুলনায় রিটার্ন অসম্ভব ভালো পান তারা। যেহেতু অজয় দেবগণ বা রোহিত শেট্টি, দুইজনেই ব্যবসার বিষয়ে আপস করেন না কোথাও। সে স্ল্যাপস্টিক কমেডি ছবি হিসেবে ‘গোলমাল’এর বদনাম হোক বা ভালনাম। সেখানে এক কোটি টাকা ছবির নায়িকাকে দেওয়া নিয়ে আপত্তির জায়গা (যুক্তিসঙ্গতভাবে) কম। কিন্তু তাও এমন একটা ঘটনা চুপিসাড়ে ঘটে যাওয়া মানে, প্র্যাকটিস’টা রয়েই গিয়েছে ইন্ডাস্ট্রিতে। যেটা নিয়ে নায়িকারা কথাও বলছেন, কিন্তু উপায় হচ্ছে না কোনো।

Manual7 Ad Code

অন্যদিকে পরিণীতি চোপড়া এক কোটিতেই রাজি হয়ে গিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, তার অভিনয় দক্ষতা শ্রদ্ধার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও তো কমে রাজি হলেন তিনি। তার বেলা? পরিণীতি কিন্তু এই মুহূর্তে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছাড়া কিছু করছেন না। তার শেষ ছবিটাও বেশ আগের। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘তাকাদুম’ করার কথা তার, কিন্তু সে ছবি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। ফলে পরিণীতির সামনে ডেট যেমন খালি, কাজের প্রয়োজনও তেমনই চড়া! তার উপর তিনি বহুদিন থেকেই টানটান কমেডি ছবির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু মার্কেটে ‘সেলেবিলিটি’র জায়গায় এই মুহূর্তে শ্রদ্ধাই এগিয়ে। যদিও তার ‘রক অন টু’ সফল হয়নি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code