বাবা-মায়ের জন্য সতীত্ব বিক্রি!

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

বাবা-মায়ের জন্য সতীত্ব বিক্রি!

Manual4 Ad Code
download-3অনলাইন ডেস্ক :: পূর্ব ইউরোপের এক রোমানিয়ান মেয়ে। আলেজান্দ্রা। বয়স আঠারো। ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করলেন নিজের সতীত্ব। শুধুমাত্র বাবা-মা’কে একটি বাড়ি উপহার দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, অর্থের প্রয়োজন পড়লে, সব মেয়েদেরকে তিনি এই পথই অবলম্বন করতে উপদেশ দিয়েছেন।
আলেজান্দ্রা জানিয়েছেন, তিন বছর আগে ‘ইনডিসেন্ট প্রপোজাল’ সিনেমা দেখে তাঁর এই বিষয়টি মাথায় আসে। এরপরেই ইন্টারনেটে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। সবটা জানার পর তিনি তার সতীত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেন। একটি নিলামে তাঁর সতীত্বের সর্বাধিক দাম ওঠে ১ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮.৫ কোটি টাকা।
আলেজান্দ্রা জানিয়েছেন, ‘সম্পর্কে জড়িয়ে পড়লে অনেক মেয়েই তাঁর সতীত্ব হারিয়ে ফেলে এবং কিছুদিন পরে তাঁদের ব্রেক আপ হয়ে যায়। ফলে তার কোনও দামই থাকে না।’ তিনি আরও জানিয়েছেন যে, তাঁর পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তাঁর মা-বাবার বাড়ির দরকার ছিল। তাই সে এই পদক্ষেপ করেছে।
যদিও আলেজান্দ্রা এই পদক্ষেপের আগে তাঁর পরিবার ও বন্ধুদের এই বিষয়ে কোনও কিছুই জানাননি। আগামী বছরই তাঁদের নতুন বাড়িতে থাকা শুরু করবেন আলেজান্দ্রার পরিবার। সূত্র: এবেলা
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code