সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
বিনোদন ডেস্ক :: ধর্ষণ সমাজের একটি মারাত্মক ব্যাধি। একমাত্র ভুক্ত ভোগীরাই জানে এর ভয়াবহতার কত রূপ। আর এই ধর্ষণের হাত থেকে বাদ যাননি খোদ মার্কিন পপ তারকা লেডি গাগাও। তিনি ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন।
সম্প্রতি নিউইয়র্কের একটি আশ্রমে পরিদর্শন করতে গেলে লেডি গাগা সেখানে একপর্যায় নিজের ধর্ষণের কথা সবার সঙ্গে শেয়ার করেন। অবশ্য ওই আশ্রমটিতে যারা থাকেন তারা কোনো না কোনো সময় ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এরা সবাই ধর্ষণ কিংবা বড় ধরনের কোনো বিপদের ভুক্তভোগী। যার ফলে এখন তারা মানসিক অস্থিরতায় ভুগছেন।
গাগা বলেন, ১৯ বছর বয়সে এক সঙ্গীত প্রযোজক দ্বারা তিনি ধর্ষিত হয়েছিলেন। এর কারণে মানসিক পীড়ন এখনো তাকে ভোগায়। পরিবার এবং ডাক্তারদের সেবার কারণে সে অবশ্য ভালো আছে। এর থেকে মুক্তি জন্য মেডিটেশনও করেন। তারপরও তিনি প্রতিদিন মানসিক পীড়ায় থাকেন বলেও জানান। দুই বছর আগে অবশ্য নিজের ধর্ষণের কথা প্রথম জানিয়েছিলেন গাগা।
Design and developed by ওয়েব হোম বিডি