ফিরছেন অপু, কি হবে এবার?

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

ফিরছেন অপু, কি হবে এবার?

Manual7 Ad Code

apu320160901082126

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: বাংলাদেশের ছবির ইন্ডাস্ট্রির আকাশে ভেসে বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। বিয়ে করেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র জুটি-এই খবরও প্রকাশ হয়েছে বহুবার। তবে বাঁকা হাসিতে সেইসবকে গুজব বলেই পাশ কাটিয়ে গেছেন শাকিব-অপু।

বিয়ে করেছেন তারা লুকিয়ে। অপুর গর্ভে শাকিবের সন্তান। নতুন নায়িকার প্রেমে মজে অপুকে পাশ কাটাতে চাইছেন শাকিব। এমনি আরো অনেক কিছু। গেল কয়েক মাস ধরে অনেক জল ঘোলা হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে। তবে এবার এবার বুঝি পরিষ্কার হতে চললো জল।

তবে সব খবরে নতুন মোড় আসে চলতি বছরের শুরুতেই অপুর নিরুদ্দেশ হয়ে যাওয়ায়। অনেকদিন কোনো খোঁজ ছিলো না। তারপর অনুসন্ধানে জানা যায়, অপু আছেন ভারতের শিলিগুড়িতে। সেখানে শাকিবের তত্ত্বাবধানেই একটি হাসপাতালে ভর্তি আছেন অপু। তার কিছুদিন পর জানা যায়, সেখানে এক নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন অপু। এই সন্তানের পিতা শাকিব! তবে এইসব খবরের কোনো প্রমাণ মিলেনি। শাকিবও বেশ কিছু গণমাধ্যমের প্রশ্নের কৌশলে এড়িয়ে গেছেন বিষয়টি।

Manual4 Ad Code

অপু বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ার একাধিক ঘনিষ্টজন জানান, আসছে জানুয়ারির শেষদিকে দেশে ফিরছেন অপু বিশ্বাস। তিনি সন্তান নিয়ে ফিরবেন কিনা সেটা জানা যায়নি। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর মিলেনি।

Manual7 Ad Code

অপুর পরিবার মতে, শাকিব তার ক্যারিয়ারে অপুর অবদান ভুলে গেছেন। দেশ ও ইন্ডাস্ট্রির স্বার্থ ভুলে নিয়মনীতির তোয়াক্কা না করে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবিতে বিভিন্ন নায়িকাদের নায়ক হচ্ছেন শাকিব। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেছন তিনি। ওই প্রতিষ্ঠানটি চায় না বলেই কৌশলে অপুকে সরিয়ে দিয়েছে সে। তবে শাকিবের প্রতি এখনো অনুরক্ত অপু। তিনি এখনো বিশ্বাস করেন, সব ভুল ভেঙে যাবে শাকিবের। কেটে যাবে শ্রাবন্তী-শুভশ্রীর নেশাও। তখন আবার অপুর কাছেই ফিরে আসবেন। অপুর এই দুর্বলতার কারণেই শাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অপুর পরিবার-পরিজনদের।

বিষয়টি নিয়ে এফডিসিতেও অনেক দ্বন্দ্ব-লড়াই দেখা যায়। শাকিব-অপু জুটির অনুরাগীরা নানা ভাগে বিভক্ত হয়ে সেই লড়াইয়ে যুক্ত হচ্ছেন। তারা দুই পক্ষে অবস্থান নিয়েছেন। একটি শাকিব ও অন্যটি অপু বিশ্বাস।

তবে কেউ কেউ আছেন, যারা বিষয়টিকে হাস্যকর বলেই মানেন। তাদের দাবি, শাকিবের এত কাছে থেকেও অপু যদি শাকিবকে চিনতে ভুল করেন, আবেগে পড়ে গিয়ে তাকে বিয়ে করার মতো আত্মঘাতি সিদ্ধান্ত নিতে পারেন তবে এই বিষয়ে কিছু বলাটাই বোকামী। প্রত্যেকেই নিজ কর্মের ফল ভোগ করবে। অপু ভুল করেছেন, তার মাশুল গুনছেন। আর শাকিবের যদি কোনো ভুল থাকে তবে তার মাশুলের দিন হয়তো সামনেই। সময় কথা বলে

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code