জগন্নাথপুরে নৈশ প্রহরীকে কুপিয়ে খুন, আরেকজন নিখোঁজ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

জগন্নাথপুরে নৈশ প্রহরীকে কুপিয়ে খুন, আরেকজন নিখোঁজ

Manual5 Ad Code

comilla-murder20160513202416_127206_127875

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে হিরন মিয়া (২৮) নামের এক নৈশ প্রহরীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত হুসমত আলীর ছেলে। এছাড়া ইছাক আলী মুছা (২৫) নামের আরেক নৈশ প্রহরী নিখোঁজ রয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

এ ঘটনায় নৈশ প্রহরীসহ খামারের আরো ৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ গ্রাম এলাকায় যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়ার একটি বড় মৎস্য খামার রয়েছে। খামারে ৭ নৈশ প্রহরীসহ মোট ৯ জন লোক কাজ করেন। গত শুক্রবার রাতে হিরন মিয়া ও ইছাক আলী মুছা নামের দুই নৈশ প্রহরী দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক ২ টার দিকে নৈশ প্রহরী হিরন মিয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে আরেক নৈশ প্রহরী ইছাক আলী মুছা নিখোঁজ রয়েছেন।

Manual3 Ad Code

খবর পেয়ে শনিবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় খামারে থাকা নৈশ প্রহরীসহ আরো ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিখোঁজ নৈশ প্রহরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে খামারের ম্যানেজার আংগুর মিয়া জানান, এ খামার নিয়ে স্থানীয় জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর লোকজনের সাথে আমাদের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। তিনি ধারনা করে জানান, প্রতিপক্ষের লোকজন খামারটি লুটপাট করার জন্য নৈশ প্রহরীদের উপর হামালা চালিয়ে এ ঘটনা ঘটাতে পারেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code