একখানা আইসক্রিম তৈরি করে ফের গিনেস বুকে! (ভিডিও)

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

একখানা আইসক্রিম তৈরি করে ফের গিনেস বুকে! (ভিডিও)

Manual2 Ad Code

hq720

অনলাইন ডেস্ক :: শিরোনাম পড়ে ছোখ কপালে উঠার মতো। মাত্র একখানা কোণ আইসক্রিমে একের পর এক ১২১টি বল বসিয়ে আবারও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুললেন ইতালির দিমিত্রি প্যানসিয়েরা। আর ওই বলগুলোও বানানো স্রেফ বরফ দিয়েই!

Manual2 Ad Code

প্রতি বছরের মতো এবারও দেশটিতে বসে গেলাটিমো আইসক্রিম ফেস্টিভাল। সেখানেই প্যানসিয়েরা গড়েন অসাধারণ এই কীর্তি। আর এর মধ্য দিয়ে ভাঙেন নিজেরই গড়া রেকর্ড। আগেরবার নিজে হাতে বানানো একটি কোণ আইসক্রিমে বসিয়েছিলেন ১১৯টি বল!

Manual4 Ad Code

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত প্যানসিয়েরার ভাষ্য, এই সাফল্যের পেছনে রয়েছে বিশেষ এক ধরনের আইসক্রিম! ভাল্ডি যোলদো এলাকায় বানানো ওই আইসক্রিমের সুনাম দেশজুড়েই।

ওই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোণ আইসক্রিমে বসানো প্রতি বলের আকৃতি কোনোভাবেই ৯ দশমিক ৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। আর এর স্থায়িত্ব হতে হবে কমপক্ষে ১০ সেকেন্ড!

Manual3 Ad Code

একটি মাত্র চামচে বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম বানানোর রেকর্ডের মালিকও প্যানসিয়েরা। এক দশমিক ৯৫ মিটার দীর্ঘ ও ৫৮ সেন্টিমিটার প্রশস্ত চামচের ওপর তার বানানো আইসক্রিমের উচ্চতা ছিল ১৭ সেন্টিমিটার।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code