সুনামগঞ্জে অপহরণের ৩ মাস পর উদ্ধার খাদিজা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

সুনামগঞ্জে অপহরণের ৩ মাস পর উদ্ধার খাদিজা

Manual7 Ad Code

1416641043_913_002সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অপহরণের ৩ মাস পর অপহৃত খাদিজাকে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত খাদিজা বেগম (১৭) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ গ্রামের জনৈক মহিবুর রহমানের মেয়ে।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই ফারুক আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের মনবেগ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে জেলার ছাতক থানার বড়কাপন গ্রামের সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার সাথে অপহৃতা খাদিজা বেগমের প্রেমের সর্ম্পকের এক পর্যায়ে সে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে মেয়ের বাবা মহিবুর রহমান বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় অপহরণকারী শাহজাহানকে আসামী করে নারী-শিশু নির্যাতন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা নং (০১) ৯/১৬।

এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাস পর খাাদিজা বেগমকে উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code