শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

Manual5 Ad Code

বুধ্বার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এরপর শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন খালেদা জিয়া।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ দলগুলো সভাপতি ও সাধারণ সম্পদকরা তাদের অনুসারীদের নিয়ে এ কর্মসূচিতে যোগ দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code