বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে জনতার ঢল

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ :: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। রাত ১২টা ১ মিনিটে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। তারপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমাণ্ড।

Manual5 Ad Code

এরপর একে একে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বাংলাদেশ ছাত্রলীগ জেলা ও মহানগর,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা ও মহানগর, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code