আইটেম কাকে বলে জানেন না সানি লিওন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

Manual4 Ad Code

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: ছবিতে আইটেম নম্বর কাকে বলে এটা বোঝেন না সানি লিওন। সম্প্রতি শাহরুখ খানের রইস ছবির ট্রেলর মুক্তি পেয়েছে।

Manual2 Ad Code

সেখানেই সানিকে একটি আইটেম নম্বরে নাচতে দেখা যাচ্ছে। লায়লা ও লায়লা নামে পুরনো গানটি নতুন করে তৈরি করেছেন অমিত ত্রিবেদী। সেই গানেই কোমর দুলিয়েছেন সানি।

Manual1 Ad Code

এ বিষয়ে সানি জানান, নাচ হল নাচ, এখানে আইটেম নম্বর বলে আলাদা করে দেওয়ার তো মানে হয় না। ছোট বেলা থেকে নানা ধরনের গান শুনে আমরা বড় হয়েছি। সেখানে আইটেম গান আর এমনি গানের মধ্যে পার্থক্য ছিল না। এখনও এই পার্থক্য কেন করা হয় কে জানে!‌

সানি আরো জানান, তার জীবনের স্বপ্ন শাহরুখ খানের সঙ্গে কাজ করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে রইস ছবিতে কাজ করে। এখন ছবির মুক্তির অপেক্ষায়।

১৯৮০ সালের এক বেআইনি মদ বিক্রেতার জীবন নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code