ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩৫জন লোক আহত হয়েছে। সোমবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের আলতাব আলী ও গোলাপ শাহ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আলতাব আলীর দখলে থাকা কিছু বোরো জমি নিয়ে একই গ্রামের গোলাপ শাহ’র মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে বিরোধকৃত এ বোরো জমিতে আলতাব আলী কৃষি কাজ করতে গেলে গোলাপ শাহ এতে বাঁধা দেয়।

Manual1 Ad Code

এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Manual2 Ad Code

সংঘর্ষে গুরুতর আহত হাফিজুর রহমান(২৮), আছির আলী(৫০), ছালিক মিয়া(২৫), মিছির আলী(২০), শাহানারা বেগম(৩৫), হাবিবুর রহমান(২০), আবু ছালিক(৪০), আব্দুল বার(৪০), শরীয়ত আলী(৪৫), আছির আলী(৫০), ছালিক মিয়া(২৫), মিছির আলী(২০), ইয়াজ আলী(৩৫), লিলু মিয়া(৩৫), ইকবাল হোসেন(২৬), খলিল আহমদ(৪০), সুফিয়া বেগম(৩৫), ইমান আলী(২০), আলাউদ্দিন(৩৫) ও জাকির হোসেন(২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। ফরিদ আলী(২৬), হানিফ আলী(৪৫), মজনু মিয়া(২০), লিজন(১৮), মখলিছ আলী(৪৫), গোলাপ শাহ(৫০), সমুজ আলী(৩০), সেলিম মিয়া(২৫), আলী আহমদ(৩৫), বাদশা মিয়া(৪০), নাজমা বেগম(৩০), সমরুজ আলী(৪০), আনোয়ার হোসেন(১৮), আশিক মিয়া(২২)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code