স্তন স্পর্শ করায় কেঁদেছেন সোনম

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

স্তন স্পর্শ করায় কেঁদেছেন সোনম

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বরাবরই স্পষ্টবাক সোনম কাপুর। সে বলিউডের অন্যান্য অভিনেত্রীদের সম্পর্কেই হোক বা নিজের জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে- বরাবরই সোজা কথা সোজা ভাবে বলে এসেছেন তিনি। আর ঠিক এই ধারাই তিনি বজায় রাখলেন তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। নিজের যৌন হয়রানির বিবরণ দিলেন তিনি। জানিয়ে দিলেন ১৪ বছর বয়সে ঠিক কী হয়েছিল তার সঙ্গে।

Manual8 Ad Code

সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই আর পাঁচটা মেয়ের থেকে লম্বা ছিলেন সোনম। আর ঠিক সেই কারণেই বন্ধুরা যখন সিনেমা দেখতে ঢোকার লাইনে দাঁড়িয়েছে, ছোট্ট সোনম দাঁড়িয়েছিলেন বন্ধুদের লাইনে সবার শেষে। একটু পরেই সোনম বুঝতে পারেন, কেউ ঠিক তার পিছনে এসে দাঁড়িয়েছে এবং খুব খারাপভাবে তার স্তন স্পর্শ করছে।

সোনম জানান, ভয়ে রীতিমতো কাঁপতে থাকেন তিনি। হলের ভিতরে সিনেমা চলাকালীনও কাঁদছিলেন তিনি। এই ঘটনাটি কাউকে বলতেও চাননি প্রথমে। প্রায় দুবছর পর  পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তার এ হরয়রানির কথা।

Manual7 Ad Code

সোনম বলেন, ‘আমি জানি এই ঘটনা শুধু আমার সঙ্গেই ঘটেনি। আরো বহু নারী আছেন যারা এ ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ও প্রতিনিয়ত হচ্ছেন।’ তার আবেদন, না লুকিয়ে সকলে সে কথা সামনে বলুক। নারীরা সাহসী হলেই যে এ ধরনের ঘটনার প্রবণতা কমবে, এমনটাই মনে করেন সোনম।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code