সুনামগঞ্জে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

Manual8 Ad Code

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর অভিযানে প্রায় দেড়লাখ টাকা মূল্যের ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলার মাছিমপুর বিওপি’র নায়েক সুবেদার মো. আবুল কালাম’র নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করা হয়। যার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এ মাদক দ্রব্য উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড বিজিরি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code