১০ জনপ্রিয় জুটির প্রেম, যা করুণভাবে শেষ হলো ডিভোর্সে!

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: বালিপাড়ায় দিনের পর দিন আর বছরের পর বছরের চলছে বলিউড তারকাদের একের পর এক সম্পর্কের ফাটল। বিগত বছরগুলোতে যেন তারকাদের বিচ্ছেদের মৌসুম গিয়েছে। ভক্তরা এখনো আতঙ্কিত যেন আবার কোন তারকা জুটির সংসার ভেঙে যায়। চলতি বছরেই অনেক তারকাদের বৈবাহিক সম্পর্কে ভাটা পড়েছে এবং কারো কারো বিবাহ বিচ্ছেদ হয়েছে তালাকের মাধ্যমে। আজ আমাদের আলচনার বিষয়বস্তু হল বলিউডের ১০টি দারুণ জুটির প্রেমের বিয়ে এবং সেই বিয়ে কিভাবে করুণভাবে ডিভোর্সে শেষ হয়ে গেলো। চলুন দেখে নেই তাদেরঃ-

১. কামাল হাসান-সারিকা হাসান : দক্ষিণী সুন্দরী অভিনেত্রী শ্রুতি হাসানের বাবা-মা তারকা কামাল হাসান এবং সারিকা ঠাকুর হাসান একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তাদের দীর্ঘদিনের প্রেমের জীবনের ইতি ঘটে যায়। একে অপরের সাথে বিচ্ছেদ শেষে এখন তারা আলাদা বসবাস করেন।

২. সঞ্জয় দত্ত-রিহা পিল্লাই : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ভালোবেসে বিয়ে করেন রিহা পিল্লাইকে এবং তাদের ঘরে একটি মেয়েসন্তান রয়েছে। কিন্তু তাদের সম্পর্ক আর টিকে থাকলো না। সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর রিহা মারা গেলেন।

৩. মনীষা কৈরালা-সম্রাট দাহাল : বহু ধুমধামের সঙ্গে ২০১০ সালে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

Manual8 Ad Code

৪. চিত্রঙ্গদা সিং-জ্যোতি রান্দাওয়া : সিনেমায় কাজের খাতিরে একে অপরের সাথে পরিচয়, পরে বিয়ে এবং তাদের ঘরেও একটি সন্তানও রয়েছে। কিন্তু কখন যে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেলো তা কেউ টের পায়নি।

Manual6 Ad Code

৫. আমির খান-রিনা দত্ত : তরুণ বয়সেই একে অপরেরে প্রেমে পড়েন আমির খান ও রিনা দত্ত। ধুমধাম করে বিয়েও সেরে ফেলেন তারা। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

৬. সাইফ আলী খান-অমৃতা রায় : নিজের চেয়ে ১৫ বছরের চেয়ে বড় বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন অভিনেতা সাইফ আলী খান। কিন্তু এই জুটিরও ঘর করা হল না।

৭. কাল্কি কোচলিন-অনুরাগ কাশ্যপ : ফ্রান্সের মেয়ে কাল্কি কোচলিনকে বিয়ে করেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। দীর্ঘ চার বছর সংসার করার পর তাদের সম্পর্কে ভাঙন ধরে।

৮. করণ সিং গ্রোভার-জেনিফার উইঙ্গেট : সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে, যখন তারা বুঝতে পারলেন যে তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না। তখন তারা তালাকের সিদ্ধান্ত নিলেন।

৯. হৃতিক রোশান-সুজানে খান : বলিউডের বহুল আলোচিত জুটি তারা বিধায় যখন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলো তখন পুরো বিশ্বই বিশ্বাস করতে পারছিলো না যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।

Manual7 Ad Code

১০. কারিশমা কাপুর-সঞ্জয় :  বলিউডের সবচাইতে নিকৃষ্ট বিচ্ছেদ এটি। অনেক হাঁসফাঁসের পর কারিশমা কাপুর ও সঞ্জয় পরস্পরের মধ্যে বিচ্ছেদ ঘটায়। অভিনেতা সাইফ আলী খান অনেক বিনীত অনুরোধ করেছিলেন যাতে তারা একে অপরকে তালাক না দেয়।

Manual6 Ad Code

সূত্রঃ বলিউডপাপা.কম

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code