দোয়ারায় পারিবারিক বিরোধ, সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

Manual1 Ad Code

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০/১২ জন আহত হয়েছেন। তাদেরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈইনগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

Manual5 Ad Code

নিহতরা হলেন, নৈইনগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪২) ও প্রতিপক্ষের আব্দুল জলিলের ছেলে আল আমিন (২২)।

স্থানীয় সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার নৈইনগাঁওয়ের সমছু মিয়া ও আবুল কালামের পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মামলাও চলছে। এর জের ধরে গতকাল দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে আবুল কালাম মারা যান। রাত ১২টার দিকে ছাতক হাসপাতালে মারা যান আল আমিন।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার এস আই সাইদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code