কেন ডুবেছিলো সেই বিলাসবহুল টাইটানিক

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

কেন ডুবেছিলো সেই বিলাসবহুল টাইটানিক

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক :: আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ৪৬৭ ফুট গভীরে সমাধিস্থ হয়ে আছে বিলাসবহুল জাহাজ টাইটানিক।

টাইটানিকের পূর্ণ নাম RMS TAITANIC (RMS-ROYAL MAIL SHIP)। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন এটি। ১৯১২ সালে ১৪ এপ্রিল জাহাজটি অকস্মাৎ আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।

জানা গিয়েছিল, হিমশৈলের ধাক্কায় ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল টাইটানিক। এত বছর কেটে যাওয়ার পরে ফের জল্পনা উঠেছে টাইটানিকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ নিয়ে।

কোনো হিমশৈল নয়, আগুনই নাকি টাইটানিকের ধ্বংসের কারণ।

Manual2 Ad Code

টাইটানিকের ধ্বংসের পরিপ্রেক্ষিতে, সম্প্রতি আইরিশ সাংবাদিক ম্যালোনি, ঠিক এমনটাই জানিয়েছেন। গত ৩০ বছর ধরে তিনি টাইটানিকের উপরে গবেষণা চালাচ্ছেন। তিনি জানিয়েছেন, আগুনের কারণেই জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।

Manual2 Ad Code

তার মতে, হিমশৈলটি ধাক্কা মারার ফলে জাহাজটির সেভাবে কোনো ক্ষতিই হয়নি। অথচ আজকের দিনে দাঁড়িয়ে এই সত্যটি সকলেরই অজানা।

১৯১২ সালে বেলফাস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল, সেই আগুনই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। প্রায় ৪ দিন পরে সেই আগুন নেবানো হয়। প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জাহাজের খোলটিকে ভঙ্গুর করে দিয়েছিল। ফলত ওই হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় জাহাজটি। না হলে ওই হিমশৈলটির ধাক্কায় জাহাজটি ভেঙে যেত না।

Manual4 Ad Code

১৯১২ সালের টাইটানিক ডুবে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় প্রায় ১৫০০ মানুষের। ১৯১২ থেকেই লোকমুখে শোনা যেত যে, ৩০০ ফুটের একটি গভীর ক্ষতের কারণে জাহাজটি ভেঙে যায়। যদিও ধ্বংসাবশেষ পরীক্ষার পর সেরকম কিছু খুঁজে পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code