সানির মনোবাসনায় বাধা হতে চলেছে মামলা

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

সানির মনোবাসনায় বাধা হতে চলেছে মামলা

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউডে তার রাস্তাটা যে সহজ ছিল না, তা নিজেই কিছুদিন আগেই বড় মুখ করে জানিয়েছিলেন সানি লিওনি। কিন্তু সেই অমসৃণ রাস্তার সফরটা যে আজও শেষ হয়নি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। সানি বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ‘জিসম ২’ দিয়ে।

Manual3 Ad Code

কিন্তু এর পরে সেভাবে তার ক্যারিয়ারে বিগ বাজেটের কোনো ছবি তো আসেইনি, এমনকী তাকে অধিকাংশ সময়েই বলিউডের উঠতি নবীন নায়কদের নায়িকা হতে হয়েছে। এতদিনে সানির ক্যারিয়ারের পাওনা বলতে ‘রইস’ সিনেমার শাহরুখের সঙ্গে ‘আইটেম ডান্স’।

Manual2 Ad Code

সানির আশা ছিল ‘রইস’-এর আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডের কুলীন মহলে হয়তো বসত করতে পারবেন। কিন্তু তার সেই মনোবাসনা বড় বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন। যদি অভিযোগ প্রমাণিত হয় সে রকমটা হলে জেলেও যেতে হতে পারে।

Manual7 Ad Code

২০১৪ সালে সানি লিওন ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে সানি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৪ সালেই পুণের আদালতে মামলায় দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী।

Manual7 Ad Code

‘রাগিনী এমএমএস ২’-এর প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুণে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এস কোকাটে।

দুই মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শিগগিরি সানি ও একতা কাপুরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code