সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
বিনোদন ডেস্ক :: এক সময়ের খ্যাতিমান গায়ক ছিলেন আসিফ আকবর। তাঁর গানের ভক্ত গুনে শেষ করার মত নয়। কৈশোরে ক্রিকেটার ছিলেন। রাজনীতিকও হতে চেয়েছিলেন মাঝে।
তবে এবার নতুন পরিচয় নিয়ে হাজির হচ্ছেন ভক্তদের মাজে। আসিফ জানালেন, চলতি বছরেই চলচ্চিত্র নির্মাণে আসতে চলেছেন তিনি। মজার ছলে নয়, চলচ্চিত্রটির পাণ্ডুলিপি তৈরি এবং চরিত্র বিন্যাস নিয়ে বেশ ভাবছেন এ গায়ক।
ইতোমধ্যে ছবির বিষয়বস্তুও চূড়ান্ত। ঠিক করেছেন নাম এবং প্রধান চরিত্রটিও। পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে এটি।
আসিফের ইচ্ছে ছবির প্রধান চরিত্রে রাখবেন সময়ের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে। আর ছবিটির নাম রেখেছেন ‘বাপের দোয়া কি কম দামি’।
তিনি আরও জানান, মিশা সওদাগরের জন্মদিনকে কেন্দ্র করে। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে আসিফ লেখেন, আজ বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের শুভ জন্মদিন। ইন্ডাস্ট্রিতে এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল। পর্দার মিশা ভাই আর বাস্তবের মিশা ভাইয়ের মধ্যে আকাশ-পাতাল ব্যাবধান। উনার জন্য শ্রদ্ধা ভালবাসা। এ বছর সিনেমা বানাবো। প্রধান কর্তা হিসেবে থাকবেন মিশা ভাই।
Design and developed by ওয়েব হোম বিডি