আইএসআই এজেন্ট সালমান খান

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

আইএসআই এজেন্ট সালমান খান

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: বিরাট বড় অভিযোগ আনা হল সালমান খানের বিরুদ্ধে। এখনো পর্যন্ত এমন অভিযোগে বোধহয় অভিযুক্ত হননি সালমান। কে আনলেন তার বিরুদ্ধে এমন ভযঙ্কর অভিযোগ? আর কেনই বা আনা হলো?

ঘটনা হলো, বিগ বস-এর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে স্বামী ওমকে। আর এটাই কাল হয়েছে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ওম। ভিজে বাণীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার ছেড়ে কথা বললেন না সালমান খানকেও। সলমনের বিরুদ্ধে এ হেন অভিযোগ আনায় ওম নিন্দিত হচ্ছেন সর্বত্র।

Manual2 Ad Code

বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হওয়ার অব্যবহিত পরেই স্বামী ওম অভিযোগ করেন, ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সালমানের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ করেন। যদিও স্বামী ওমের এমন অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না।

Manual5 Ad Code

সবাই ধরতে পেরেছেন, বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত হওয়ায় চটে গেছেন ওম। তাই স্বামী ওম আইএসআই-এর এজেন্ট বলেছেন সালমানকে। এবারই প্রথম নয়। এর আগেও আমির খান, শাহরুখ খান এবং সাইফ আলি খান-কে অপহরণ করে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। এবার সালমানের বিরুদ্ধে এমন বেফাঁস মন্তব্য করলেন স্বামী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code