ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রামীণফোন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রামীণফোন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Manual5 Ad Code

সুরমা মেইল ডটকম :: অত্যাধুনিক ও কার্যকর যোগাযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিলেট সম্প্রতি গ্রামীণফোন লিমিটেড এর সাথে একটি বিজনেস সলিউশনস চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তি অনুযায়ী সিলেট জেলার একশ পাঁচটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারিদের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ধরনের টেলিযোগাযোগ সেবা প্রদান করবে গ্রামীণফোন।

Manual6 Ad Code

ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিলেট এর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এবং গ্রামীণফোনের সিলেট সার্কেল এন্টারপ্রাইজ হেড মোহাম্মদ জাবেদ চৌধুরী এ চুক্তি স্বাক্ষর করেন।

Manual3 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মোঃ আমিনুর রহমান এবং গ্রামীণফোনের সিলেট সার্কেল হেড অফ মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস মোঃ গোলাম মর্তুজা, হেড অফ এইচ আর মাহমুদুল হাসান, হেড অফ ফাইনান্স মোহাম্মদ শাহাদাত আলি, অ্যাকাউন্ট ম্যানেজার খন্দকার আফানুর সহ অন্যান্য কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code