আবেদন ছাড়া টিকে থাকা যায় না

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

আবেদন ছাড়া টিকে থাকা যায় না

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সানামরে’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত বছর ‘জুনুনিয়াত’ ছবির মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি। তবে নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার তিনি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের নায়িকা।

‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। ২৫শে জানুয়ারি এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ‘কাবিল’ ছবিতে হৃতিকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে অভিনয় করেছেন ইয়ামি।

Manual7 Ad Code

কয়েকটি চুম্বনের দৃশ্যও রয়েছে তার। সব মিলিয়ে ছবিটি দিয়ে আরো একবার দর্শকদের মন জয় করতে প্রস্তুত তিনি। আর এ বিষয়টি নিজের বক্তব্যের মাধ্যমে জানাতে গিয়ে বোমাই ফাটালেন ইয়ামি।

ইয়ামি বলেন, অনেকেই হয়তো জানেন না এ ছবিতে হৃতিকের সঙ্গে আমার বেশ কয়েকটি বিছানার দৃশ্য রয়েছে। এগুলো ছবির অন্যতম আকর্ষণ বলেই আমি মনে করি। আপনার কাছে অভিনয়, না আবেদনটা বেশি মুখ্য? এমন প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, অভিনয় আগে।

Manual5 Ad Code

তবে আবেদন ছাড়া বলিউডে টিকে থাকা যায় না। আমি টিকে থাকার জন্য সবকিছু করতেই প্রস্তুত।

Manual8 Ad Code

একজন অভিনেত্রী হিসেবে চরিত্রের প্রয়োজনে যেকোনো ধরনের পোশাক পড়তে পারি, যেকোনো দৃশ্যেই অভিনয় করতে পারি। অনেকে হয়তো সমালোচনা করবে। কিন্তু তাতে পাত্তা দিলে হবে না।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code