সিলেটে বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

সিলেটে বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিকাশ মোবাইল ব্যাংকিয়ের নামে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-০৯।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ০৭টি মোবাইল সেট এবং বিকাশের ট্রানজেকশন রেজিষ্টার জব্দ করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হচ্ছে- সিলেট নগরীর জালালাবাদ থাকার শেখপাড়া গ্রামের মো. আলীর ছেলে নাইম আহম্মেদ (১৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ের সালেক উদ্দিনের ছেলে হোসাইন আহমেদ মিশেল (২১) ও একই গ্রামের মইনুল ইসলামের ছেলে মুহিদুল ইসলাম জিহাদ (১৮)।

সিলেট নগরীসহ বিভিন্ন জায়গায় প্রতারণা চালিয়ে আসছে এই চক্র। সাধারণ মানুষদের বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই চক্রের টার্গেটই হচ্ছে সাধারণ মানুষদের নিঃস্ব করা। বিকাশ মাধ্যমে প্রতারণা এখন নতুন কিছু নয়, প্রায়ই শুনা যায় এই ভয়াবহ প্রতারণার কথা। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এসব চক্রকে ধরতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে কিন্তু এরা সবসময় ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়।

Manual4 Ad Code

জানা যায়, প্রতারক চক্রের একটি নির্দিষ্ট দল আছে যারা বিভিন্ন বিকাশের দোকানে গিয়ে কৌশলে বিকাশের ডেইলী ট্রানজেকশন রেজিষ্টার হতে যে যে মোবাইল নাম্বারে টাকা পাঠানো হয় তার ০১টি ছবি তুলে নিয়ে যায়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে ধারণকৃত ছবিগুলো তাদের কথিত বস নাজমুলের মোবাইলে পাঠায়।

Manual7 Ad Code

পরবর্তীতে কথিত বস ওই নাম্বারে ০১টি ঋধষংব ঝগঝ পাঠায় যাতে মোবাইল ইনবক্সের মেসেজে টাকার পরিমাণ দেখানো হয় কিন্তু বিকাশ একাউন্টে কোন টাকা জমা হয় না, যা সাধারণ জনগন বুঝতে পারে না। পরে ঐ নাম্বারে ফোন দিয়ে বলে আপনার মোবাইলে ভুলে দুইবার টাকা চলে গেছে এবং এই বলে টাকা ফেরৎ চায়।

সাধারণ জনগন সরল বিশ্বাসে টাকা ফেরৎ দেয় এবং পরবর্তীতে যখন দেখে যে তার বিকাশ একাউন্ট থেকে টাকা চলে গেছে তখন বুঝতে পারে তার সাথে প্রতারনা করা হয়েছে। এই চক্রটি ক্যাশ আউট, মানি ট্রানজেকশন, সেন্ড মানি, পেমেন্ট শব্দগুলোর সাথে সাধারণ জনগন সম্পূর্ণ অবগত না হওয়ায় এই পদ্ধতি অবলম্বন করে প্রতারণা করে। সম্পূর্ণ কাজটি তারা সুকৌশলে করে থাকে। এই প্রতারক চক্রটি বৃহত্তর সিলেটসহ ঢাকা ও বিভিন্ন শহরে তাদের প্রতারনার জাল বিছিয়ে রেখেছে। সাধারণ মানুষ এভাবে প্রতিনিয়ত এরূপ চক্রের দ্বারা প্রতারিত হচ্ছে, যা কোনভাবে কাম্য নয়। গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপি’র শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code