সবার সামনে প্রিয়াঙ্কাকে শারীরিক হয়রানি

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

সবার সামনে প্রিয়াঙ্কাকে শারীরিক হয়রানি

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: এমন শারীরিকভাবে হয়রানি হতে হলো প্রিয়াঙ্কা চোপড়াকে! তা-ও আবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে। প্রিয়াঙ্কার গোপনাঙ্গে চিমটি কেটে দেওয়া হলো সর্বসমক্ষে। কে করলেন এই কাজ?

Manual8 Ad Code

উল্লেখ্য, ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হেঁটেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি অনুষ্ঠান অর্থাৎ গোল্ডেন প্রোগ্রাম। তাই ভারতীয় এই নামজাদা অভিনেত্রীর পরণে ছিল গোল্ডেন পোশাক। প্রাক্তন এই বিশ্বসুন্দরী যে পোশাক পরে উপস্থিত হয়েছিলেন, তা গোল্ডেন গ্লোব আসরের সেরা পোশাকের তালিকায় স্থান করে নেয়।

প্রিয়াঙ্কার পোশাকের ডিজাইনার র‌্যালফ লরেন। পা পর্যন্ত লম্বা গাউন। এর সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন একটি পেনডেন্ট। ঠোঁটে মেরুন লিপস্টিক। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে এই প্রথম ভারতীয় কোনো অভিনেত্রী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

আর এই শো-তেই প্রিয়াঙ্কার শরীরের লজ্জাস্থানে হাত দেওয়া হলো। বিষয়টা কী? ঘটনা হলো, সোফিয়া ভারগারাই দুষ্টুমিটা করেন প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে উপস্থাপনা করছিলেন। উপস্থাপক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে সোফিয়ার। তিনি কলম্বিয়ান অভিনেত্রী। টেলিভিশন শো-এ সোফিয়া উপস্থাপনাও করেছেন বহুবার। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সোফিয়া প্রিয়াঙ্কার বুকে চিমটি কেটে দিলেন। পুরোটাই রসিকতা। সোফিয়ার এ হেন কীর্তির পরে প্রিয়াঙ্কা খিলখিলিয়ে হেসে ওঠেন।

Manual4 Ad Code

এখানেই শেষ নয় দু’ জনের রসিকতা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও-এ প্রিয়াঙ্কা ও সোফিয়াকে লিফটের ভিতরে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। এ রকমই সব দুষ্টুমি করেছেন প্রিয়াঙ্কা ও সোফিয়া।

Manual8 Ad Code

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, অ্যাওয়ার্ড শো তিনি পছন্দ করেন। যারা মনোনয়ন পান, তারা নার্ভাস থাকেন। কিন্তু তিনি তো উপস্থাপক। তাই সুন্দর স্ট্যাচু অর্থাৎ গোল্ডেন গ্লোব হাতে নিতে পারবেন। যার হাতে তিনি তুলে দেবেন, তিনি অন্যতম সেরা পারফর্মার। জেডি মর্গ্যানের সঙ্গে তিনি সেরা অভিনেতার হাতে (টেলিভিশন ড্রামা) পুরস্কার তুলে দেন। এই বিভাগে পুরস্কার জিতেছেন বিলি বব থর্নটন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code