সুন্দর মনের পরী দীপিকা : ডিজ়েল

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

সুন্দর মনের পরী দীপিকা : ডিজ়েল

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতে এসেছেন ভিন ডিজ়েল। xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজের প্রচারে দিন দুই আগে এসেছেন তিনি। তাঁর আগমন ও ছবির প্রচারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হন ভিন ডিজ়েল। বলেন, দীপিকা হলেন “সুন্দর মনের একজন পরী।” মঞ্চে দীপিকার গালে চুমুও খান তিনি।

দীপিকা সম্পর্কে বলতে গিয়ে ভিন ডিজ়েল আরও বলেন, “আমি এখানে আসার সুযোগ খুঁজছিলাম। আমার জীবনে দীপিকা রাণী ও পরী। ও আমার জীবনে আশীর্বাদ। দীপিকা ভারতী। কিন্তু ও বিশ্বের রাণী। আমি বাজিরাও মস্তানি দেখেছি। ও অসাধারণ।”

Manual7 Ad Code

গতকাল সকালে ভিন ডিজেল ও ডি জে কারুসো শহরে আসেন। একটি সাংবাদিক বৈঠকে অংশ নেন তাঁরা। ভিন বলেন, মুম্বাইয়ে আসা তাঁর কাছে স্বপ্ন সফল হওয়ার মতো বিষয়। তিনি অনেকদিন ধরেই দীপিকার সঙ্গে কাজ করতে চাইছিলেন। এক বছর আগে তাঁদের দেখা হয়। তখনই দীপিকা জানিয়েছিলেন তিনি চান, xXx-এর প্রিমিয়ার হোক ভারতে। সেই কারণেই ছবিটি এখানে প্রথম রিলিজ করছে।

Manual1 Ad Code

ভারতে প্রিমিয়ার হয়ে গেছে xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজের। বিশ্বের মধ্যে প্রথম এদেশেই মুক্তি পাচ্ছে ছবিটি। এরপর অ্যামেরিকা বিশ্বের অন্য দেশগুলিতে রিলিজ হবে xXx।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code