এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন সানি !

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন সানি !

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: শিরোনাম চোখ কপালে উঠারই কথা! সানি লিওন তাকে নিয়ে নেই আলোচনার শেষ, সমালোচনাও কম নয় সাবেক এই পর্নো তারকাকে নিয়ে।

Manual2 Ad Code

কিছুদিন পরেই ভারতের উত্তরপ্রদেশের নির্বাচন। নির্বাচনের ফলাফল কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানির একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে শাড়ি পরিহিত সানিকে দেখা যাচ্ছে।

Manual6 Ad Code

কিন্তু হঠাৎ শাড়ি কেন? খবরটা চমক দেয়ার মতো। উত্তরপ্রদেশ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সানি। খবরটি সত্যি কিনা, সেই সম্পর্কে সবাই ধোঁয়াশায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা ছবিই বাড়িয়েছে জল্পনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া ছবিটির সঙ্গে খবরও ছড়িয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে নির্বাচনে লড়বেন সানি। মোরাদাবাদের বিধায়কের পদের জন্য নির্বাচনে নাকি দাঁড়াবেন সানি।

Manual1 Ad Code

এদিকে রাজনীতিতে নাম লেখানোর বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে এড়িয়ে গিয়েছেন সাবেক এ পর্নো তারকা। সংবাদ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি সানি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code