বেকসুর খালাস এবার সালমান

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

বেকসুর খালাস এবার সালমান

Manual2 Ad Code
বিনোদন ডেস্ক :: অস্ত্র আইন মামলায় মুক্তি পেলেন সালমান খান। বেআইনি অস্ত্র মামলায় আদালত বলিউড তারকাকে বেকসুর খালাস দিল আদালত।
১৮ বছরের পুরানো কৃষ্ণসার হরিন হত্যা সংক্রান্ত অবৈধ অস্ত্র সংক্রান্ত মামলায় গত বুধবার রায় ষোষণা করে যোধপুর আদালত। রায়দানের সময় আদালতে হাজির ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। আদালতের নির্দেশ ঘোষণার আগের দিনই যোধপুর পৌঁছে যান সালমান।
১৯৯৮ সালে সালমানের বিরুদ্ধে যোধপুরের কাছে কাঙ্কানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, শিকারের সময় ব্যবহৃত একটি পিস্তল ও একটি রাইফেলের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল এবং তা পুনর্নবীকরণ করা হয়নি।  ১৯৯৮-এর ১৫ অক্টোবর অস্ত্র আইনের দুটি ধারায় সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের ৩/২৫ ধারা অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া হাতিয়ার রাখার মামলা দায়ের হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রাজস্থান হাইকোর্ট সালমানকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে রাজস্থান সরকার।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code