কলেজছাত্রী ঝুমা হত্যাচেষ্টা : স্বীকারোক্তি দিলেন বাহার, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

কলেজছাত্রী ঝুমা হত্যাচেষ্টা : স্বীকারোক্তি দিলেন বাহার, কারাগারে প্রেরণ

Manual5 Ad Code

জকিগঞ্জ পতিনিধি :: সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামী বখাটে বাহার উদ্দিন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন তিনি। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের একটি হাওর থেকে বাহারকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিচারক জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত রবিবার সকালে বখাটে বাহার উদ্দিন রসুলপুর গ্রামের রাস্তায় ঝুমাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে গ্রেফতার করে। ঝুমা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code