ঢাকায় আসছেন নার্গিস ফাখরি

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

ঢাকায় আসছেন নার্গিস ফাখরি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ঢাকায় আসছেন। গান বাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শীর্ষক একটি ফ্যাশন শো’তে অংশ নেবেন নার্গিস। শো-এরর দিনক্ষণ ঠিক না হলেও চলছে জোর প্রচারণা।

Manual7 Ad Code

গান বাংলার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নার্গিস ফখরি নিজেই হাজির হয়ে ঢাকাবাসীদের আমন্ত্রণ জানাচ্ছেন ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’তে।

Manual3 Ad Code

এই আয়োজনটিতে গানবাংলার সঙ্গে থাকছে স্বনামধন্য বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো। এখানে মার্কিন সুপারমডেল নার্গিস ফখরির সঙ্গে র‌্যাম্পে অংশ নেবেন দেশীয় মডেলগণ। থাকবেন এই আয়োজনের প্রতিযোগিতায় অংশ নেয়া একঝাঁক বিজয়ী তরুণ নারী মডেল।

ঢাকার শীর্ষ একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’। পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে গানবাংলা চ্যানেলে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code