এবার সিকন্দর বক্সের সঙ্গে সিলেটী বধু মাহিয়া মাহি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

এবার সিকন্দর বক্সের সঙ্গে সিলেটী বধু মাহিয়া মাহি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকে তার জনপ্রিয়তা তা প্রকাশ করে বুঝানো সম্ভব নয়। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

Manual1 Ad Code

এবার তিনি ‘ফালতু’ নামে কমেডি চলচ্চিত্রে মোশাররফ করিমের (সিকন্দর বক্স) বিপরীতে অভিনয় করবেন সিলেটী বধু মাহিয়া মাহি। সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

এ সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘ফালতু’ সিনেমায় অনেকদিন আগে মাহিকে চুক্তিবদ্ধ করিয়েছি। গত ২৪ জানুয়ারি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এ সিনেমার চরিত্রের জন্য মোশাররফ করিমকেই দরকার ছিল। আশা করছি, দর্শক মোশাররফ করিমকে যেভাবে দেখতে অভ্যস্ত এ সিনেমাতেও ঠিক সেভাবেই পাবেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু করব। একটানা শুটিং করার চিন্তাভাবনা করেছি।

Manual5 Ad Code

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন মোশাররফ করিম ও মাহি। এতে মোশাররফ করিমকে ফালতুর চরিত্রে দেখা যাবে অন্যদিকে মাহিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

টাচ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মোট তিনটি গান থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code