‘বাহুবলী’র ট্রেলারে নরেন্দ্র মোদী-অমিত শাহ!

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭

‘বাহুবলী’র ট্রেলারে নরেন্দ্র মোদী-অমিত শাহ!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক ::  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’র একটি সম্পাদিত দৃশ্য৷ সম্পাদিত ওই দৃশ্যে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও৷

Manual6 Ad Code

৬৯ বছরের রাওয়াতকে ওই ভিডিওয় দেখা যাচ্ছে সিক্স প্যাকে, উত্তরাখণ্ডের দায়িত্ব তিনি তুলে নিচ্ছেন নিজের কাঁধে৷ আসল দৃশ্যে ‘বাহুবলী’ একটি শিবলিঙ্গকে নিজের কাঁধে তুলে নিচ্ছিলেন৷ সেই দৃশ্যটিকেই সম্পাদিত করা হয়েছে এই ভিডিওয়৷ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ৷ শেয়ার হয়েছে কয়েক হাজারেরও বেশি৷

Manual7 Ad Code

ভিডিওয় বলা হয়েছে, নিজের মনে কথা শুনুন, হরিশ রাওয়াতকেই নির্বাচিত করুন৷ যদিও, মুখ্যমন্ত্রীর দফতরে থেকে কোনওভাবেই এই ভিডিও-র অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code