বিয়ের পিঁড়িতে বসছেন রাজ-শুভশ্রী

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭

বিয়ের পিঁড়িতে বসছেন রাজ-শুভশ্রী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: শোনা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷

Manual4 Ad Code

রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘চ্যাম্প’-এর কারণে এই বছরের শেষের দিকে চার হাত এক হয়ে যাচ্ছে বলেও জানা গেছে৷ যদিও বেশিদিনের সম্পর্ক নয় তাদের। ‘অভিমান’-এর শ্যুটিংয়ে দু’জনের প্রেমের সূত্রপাত।

Manual6 Ad Code

বর-কনে অবশ্য বিয়ের বিষয়ে খোলাখুলি কাউকে কিছু জানানি৷ তবে তারা যে প্রেম করছে ও আগামী নভেম্বরে বিয়ে করতে চলেছেন, সেই খবর এখন আর কারও অজানা নেই৷

Manual1 Ad Code

শোনা যাচ্ছে, বর ও কনের বাড়ির লোকজন নাকি ইতিমধ্যেই পাকা কথা সেরে ফেলেছে৷ বিয়ের পর নবদম্পতি বাইপাসের কাছে একটি আবাসনে ফ্ল্যাটে থাকবেন, সেই ফ্ল্যাট সাজানোর শেষ মুহূর্তের কাজ চলছে৷ এখন শুভশ্রী টালিগঞ্জের কাছে থাকেন, রাজ থাকেন হাইল্যান্ড পার্কে৷

রাজ ও শুভশ্রী দুজনেই এখন চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ জানুয়ারির শেষের দিকে বন্ধুবান্ধবদের নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন৷ সোশ্যাল সাইটে ফলাও করে সেই ছবিও পোস্ট করেছেন দুজনেই৷ তবে দুজনেই যে একটু তাড়াহুড়ো করেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমনটাও বলছেন ইন্ড্রাস্ট্রির ভিতরের কেউ কেউ৷

মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের প্রেম ভেঙেছে বেশিদিন হয়নি৷ সেই ব্রেকআপটা কাটিয়ে উঠতেই কি এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত, প্রশ্ন উঠছে টলিপাড়ায়৷

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code