৮৭ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

৮৭ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। রোমান্টিক এই ছবিতে জুটি বাঁধলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।

Manual3 Ad Code

প্রযোজক আব্দুল আজিজ জানান, সারা দেশের ৮৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এই সংখ্যা ক্রমশ বাড়বে বলেই তিনি প্রত্যাশা করেছেন।

Manual1 Ad Code

এদিকে ছবিটির গল্প প্রসঙ্গে শুভ-ফারিয়া জানান, অন্তর্মুখী স্বভাবের ছেলে শুভ। আর ফারিয়া তার বিপরীত, চনমনে স্বভাবের। লন্ডন ফেরত ফারিয়া কলকাতা যাচ্ছেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। যাত্রাপথে শুভর সঙ্গে পরিচয়। ফারিয়ার সেই প্রেমিককে খুঁজে বের করার দায়িত্ব নেন শুভ! এর ফাঁকে দুজনার ঝগড়া-কান্নাকাটি। এবং সব শেষে একে অপরের কাছে আসার একটি অনবদ্য গল্প তৈরি হয়।

Manual2 Ad Code

শুভ বলেন, ‌‌‌‘‘প্রেমী ও প্রেমী’র গল্পটা এমনই। সিম্পল কিন্তু আবেগে টইটম্বুর।’’

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তার। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে।

Manual1 Ad Code

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারাদেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code