১১মার্চ সুনামগঞ্জ ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

১১মার্চ সুনামগঞ্জ ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আগামী ১১মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে চিঠি দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

Manual4 Ad Code

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের সাক্ষরিত দুইটি জেলার সভাপতি সম্পাদক বরাবরে প্রদত্ত পৃথক চিঠিতে এই তারিখ নির্ধারণ করে দেয়া হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা ছাত্রলীগের নিকট প্রেরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

Manual8 Ad Code

চিঠিতে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি ও সফল ভাবে সম্পন্নের নির্দেশনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code