সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনও একই দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়।
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
কুমিল্লা সিটি কর্পোরেশন মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।
নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজই (রোববার) কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি