কলকাতার ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

কলকাতার ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এই ছবির জন্য ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭’ প্রতিযোগিতায় সেরা নায়িকা বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকেলে জয়া আহসান তার ফেসবুক পেইজে এই সুখবরটির একটি লিংক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ভোট ফর মি’; (আমাকে ভোট দিন)।

Manual3 Ad Code

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী (ছবি- বেঁচে থাকার গান), পাওলি দাম (ছবি- ক্ষত), রাইমা সেন (ছবি- মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (ছবি- প্রাক্তণ) আর স্বস্তিকা মুখার্জি (ছবি- সাহেব বিবি গোলাম)।

Manual4 Ad Code

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘চূড়ান্ত মনোনয়নের খবরটি আমি আজ সকালেই জেনেছি। এখন দর্শকদের ভোটে চূড়ান্ত ফলাফল হবে।’ ২৫ ফেব্রুয়ারি ভারতের কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে ‘বাংলা ফিল্মফেয়ার পুরস্কার-২০১৭  প্রদান অনুষ্ঠান।

জয়া বলেন, ওই সময় নিজের কিছু প্রয়োজনে তিনি কলকাতায়ই থাকবেন। হয়তো যোগ দিতে পারেন এই অনুষ্ঠানেও।এর আগে ২০১৪ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন।

জয়া বর্তমানে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবির কাজ করছেন। ছবিতে তার নায়ক

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code