টাইগারের সঙ্গে রোমান্স করবেন সারা!

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

টাইগারের সঙ্গে রোমান্স করবেন সারা!

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: সিনেমার সাফল্যের পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা করন জোহর। সিনেমাটির নায়ক হিসেবে টাইগার শ্রফকে নেয়া হলেও নায়িকা চরিত্রে কে থাকবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

Manual2 Ad Code

এর আগে শোনা গিয়েছিল, স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে তার কথিত প্রেমিকা দিশা পাটানিকে। কিন্তু শেষ পর্যন্ত দিশা সিনেমার চূড়ান্ত তালিকায় থাকছেন না। বরং তার পরিবর্তে সিনেমাটিতে অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান অভিনয় করবেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হৃতিক রোশানের বিপরীতে সারার অভিষেকের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি পিছিয়ে যায়। এদিকে কিছুদিন আগে সারার মা অমৃতা সিং করন জোহরের সঙ্গে কথা বলেন। অমৃতা চান করনের সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হোক সারার।

Manual7 Ad Code

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, স্বাভাবিকভাবেই দিশা খুবই হতাশ। তিনি স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার শুটিংয়ের জন্য দিন নির্ধারণ করে রেখেছিলেন। সম্ভবত তার সেই দিনগুলো এখন ফাঁকা থাকবে।

অন্যদিকে সবকিছু ঠিক থাকলে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হবে সারার। এর আগে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুন ধাওয়ান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code